Thursday, 9 July 2015

সেদিন একলা মনে..

সেদিন হঠাত অচেনা রাস্তাটা লেগেছিল চেনা,
অন্যমনে হাত বাড়িয়েছিলাম আকাশের দিকে,
অপরান্হের সেই মুক্তোর মতো  জলকণা
এসে পড়ল চোখে, অশ্রুধারা কিছুটা হলো ফিকে.
আজ ও সেই ছেড়া চিঠিগুলো সাজানো রয়েছে,
মোবাইল র ইনবক্স এ,শুধু outbox  টাই খালি,
ভিজে বালিশের কান্নাও আজ শুকিয়ে গেছে,
অবশেষে বুঝলাম , চেনা  শব্দছক টাই ছিল জালি.
এখন শুধু স্মৃতিগুলির আনাগোনা মনের শো কেস এ,
কিছু আছে সাজানো , আর কিছু স্মৃতি টুকরো, চোখের বালি,
ধূলিস্যাত হয়েছে অকস্মাত এ , পাইনি আর তারে খুঁজে .
তাই হয়তো  টেবিল র ধুলো ধুসরিত পুস্তকাদি ঘেটে,
মনটা চাই ব্যস্ত থাকতে ওই সাজানো ম্যাগাজিনে এ,
অথবা ব্যস্ততা খোজে উপন্যাসের পাতায় পেজ মার্কার  সেঁটে.
মন তো সেই বৃহত চিল পাখিটি র মতো,
যে উড়ে বেড়ায় কোনো বহুতলের উপরে,
অথবা মরুভূমির মরিচিকা র দিকে কোনো আলেয়া র সন্ধানে ,
দূর হতে বহুদূর এ যাযাবরের মতো .
নাহ আবার ফিরলাম কল্পনার জগতের রেশ কাটিয়ে বাস্তবের খাঁচায়,
আসলে মন তো সেই স্মৃতি র apps এ ভরা স্মার্টফোন
যা আজ ও এই কঠিন বাস্তবের নেটওয়ার্ক এ আমাদের বাঁচায়...

1 comment: