Sunday, 10 June 2018

Rare প্রেম

প্রেম তুই কেমন যেন, নিছক রূপকথার গল্প
সবটাই তো মনের খেলা, মাথায় ঢোকে স্বল্প.
তুই কি সেই হঠাৎভালো লাগা,
শিশির ভেজা ঘাসের ছোয়া.
নাকি তুই সেই প্রথম পাওয়া টুকরো হাসি,
নাকি সেই অলীক সুখ, অথবা বিরহ আর অশ্রুরাশি.
তুই কি সেই গ্রীষ্মের পর আসা বৃষ্টিভেজা সন্ধ্যেতে কফির কাপের প্রথম চুমুক,
নাকি তুই টেকনিক্যালিটি তে ঠাসা, মেকানিকাল অথবা সোশ্যাল app লাইক ফেইসবুক.
তোর অস্তিত্ব কি শুধুই বইয়ে?
সিন্ড্যারেল্যার কাঁচের জুতোয় চড়ে.
নাকি তুই সুগার ফ্রি মিষ্টি স্বপ্ন, নিদ্রা ভঙ্গে হাওয়া,
রিয়ালিটি তে ডুমুরের ফুল, নাকি ক্যাল্কুলেটেড চাওয়া?
তোকে পাওয়ার হিসাব খাতায়, ইকুয়েশন ও ফেল.
তুই কি মিথ, ওয়ান্ডার রাইড নয়তো ফেয়ারি টেল.

Monday, 16 April 2018

শুভ নববর্ষ

পয়লা মানে শুভআরম্ভ, আজ ঝগড়া করতে মানা,
পয়লা মানে ভুরিভোজ আর রেস্তোরাঁ তে হানা .
পয়লা মানে নতুন হালখাতা তে হিসেবে নিকেশ চালু,
পয়লা মানে আর্সলান এর বিরিয়ানির আলু .
পয়লা মানে নতুন করে বং বিউটি সেজে,
সেলফি তোলা প্রিন্সেপ ঘাটের নৌকায় ভেসে ভেসে .
পয়লা মানে রবীন্দ্রনাথ কে হটাৎ স্মরণ করা,
পয়লা মানে হোয়াটস্যাপ আর ফেসবুকের স্টেটাস পড়া .
পয়লা মানে ডায়েট আজ হোক না কাঁচকলা,
পয়লা মানে কব্জি ডুবিয়ে মটন কষা খাওয়া.
পয়লা মানে লাঞ্চ এ আজ হরেক রকম মাছ ,
পয়লা মানে আজ লাল পেরে সাদা শাড়ির সাজ.
পয়লা মানে কালবৈশাখী, ভিজে মাটির গন্ধ ,
পয়লা মানে চৈত্র সেল  আর শপিং ভালো মন্দ.
পয়লা মানে নতুন ক্লাস আর নতুন বইয়ের গন্ধ ,
পয়লা মানে চরক গাজন, আনন্দ দুর্দান্ত.
পয়লা মানে নব আগ্রহ আর উদ্দীপনার সঙ্গে,
আনন্দ আর উল্লাসে, বছর টা কাটুক ভালো মন্দে .

Tuesday, 21 February 2017

মাতৃভাষা

তোমার ভাষা আমার ভাষা
কঠিন ব্যাকরণ এ ঠাসা
এই ভাষা তেই কোলাহলে এই ভাষা তেই রবি গাহে
এই ভাষা তেই কুমোর পাড়ার গরুর গাড়ি দারুন চলে
এই ভাষা তেই নকশি কাঁথা ফ্যাশনেবল হয়ে ওঠে
এই ভাষা তেই মধ্যেরাতে রানার পথে দ্রুত ছোটে
এই ভাষা তেই অধিকারের চেঁচামিচি হাওয়াই ভাসে
এই ভাষা তেই মিটিং মিছিল হোক কলরব, প্রবল রোষে
এই ভাষা তেই মিষ্টি দই আরো বেশি মিষ্টি লাগে
এই ভাষা তেই নিশির ডাকে নতুন ভয় মনে জাগে
এই ভাষা তেই আড্ডা মারা চায়ের গ্লাস আর কফি হাউস,
এই ভাষা তেই নীলকমল, বোরিং লাগে মিকি মাউস
এই ভাষা তেই  কিশলয়ে অ এ অজগর আসে তেড়ে
এই ভাষা তেই রঘু ডাকাত চেঁচায় বলে, হারেরেরে
এই ভাষা তেই  আকাশ পাতাল কল্পনার নেইকো ত্রূটি ,
এই ভাষা তেই  পূর্ণিমার চাঁদ ও তাই যেন ঝলসানো  রুটি,
এই ভাষা তেই  মৃত্যু ও প্রেম , পেঁচার ডাক আর গাঙ্গুর নদে ,
বাংলা আমার মাতৃভাষা জগৎ সভায় শ্রেষ্ঠ রবে

Sunday, 14 August 2016

গড মাদার

সেই তো কবে ভ্যাটিকানের ডাক ছেড়ে, জনসেবায় মত্ত হতে,
স্কোপিয়ের লক্ষণরেখা পেরিয়ে এসেছিলে তুমি এই মহানগরীতে.
আজও তুমি স্মৃতির তটে হাটছো দূর হতে বহুদূরে ঈশ্বরের দেশে,
আঠারোয় করলে গৃহত্যাগ, মহিয়সী রূপ ছেড়ে ভিখারিনীর বেশে.
নিরন্ন দরিদ্র সেই সকল মানুষের হাহাকার কি শুধু তুমিই শুনেছিলে?
সেই  সুদুর  থেকে, অনাহারে শিশুর অকালমৃত্যু কি শুধু তুমিই দেখেছিলে ?
আর আমরা, যারা প্রতিদিনই এই মহানগরীর জনস্রোতে,
অর্থলালসা আর মধ্যাহ্নের মহাভোজে, দিচ্ছি ঘুম দিনের শেষে,
অন্নহীনের ওই আর্তনাদ তো আর আমাদের কানে পৌঁছয় না মাদার,
আমাদের এই স্বার্থপরতা, আর তুমি কিনা নিয়েছো ক্ষুধার্তরে অন্য জোগাবার ভার.
ধিক্কার ধিক্কার আমাদের, যারা হলিডে তে  রেস্তোরাঁতে খাবার করি waste,
আর তুমি কিনা রোগীর পুঁজ রক্ত মুছিয়ে দিতে ঠিক করেছো নেবে না কোনো রেস্ট.
ঈশ্বরের সাথে কি হে যোগ তোমার , নাকি তুমিই ঐশ্বরিক?
অন্নহীনের অন্নপূর্ণা তুমি, সেবায় তাদের ছুটে যাও দশ দিক.
তোমার সেই আমৃত্যু, নিরলস অপার সেই সেবাশ্রম,
আজও গভীর অনুশোচনায় দগ্ধ করে আমাদের মন.
আজও আমরা শুধুই তো নাগরিক, নামে আছি এই কোলকাতাতে,
আর তুমি কিনা বিদেশিনী, আর্তের সেবায় এই শহরের রাস্তাঘাটে,
প্রতিনিয়ত জনের সেবা দিয়ে বুঝিয়েছো জীবনের সারসত্য,
মাদার তুমি মাদার টেরেসা, তোমার বায়োগ্রাফি তোমার অলৌকিকত্ব .


Tuesday, 2 August 2016

বি মেকানিকাল, মন



আজ বৃষ্টি ভেজা অলস দুপুর, নস্টালজিক মন
অতীত স্মৃতি র উলট পুরান,
আনচার্জড  মোবাইল আর একলা ঘরের কোন.
আজ চোখের কোণে হালকা জল আর শিশির ভেজা ঘাসে,
নিঃশব্দতার জাল কেটে, সেই অতীত ফিরে আসে
স্মৃতি গুলি আজ করছে খেলা সাপ সিঁড়ির মতো,
বাস্তবায়ন তার, মরুভূমিতে জলই  পাওয়ার মতো
হায়রে পাগল,বাউল মন আমার উড়িস কেন এতো?
ডানা কাটার যন্ত্রনা সহ্যতীত  হয়তো
সেলেস্টিয়াল পিস চাই খালি, শুধুই তোর বায়না
ওরে মন আয়রে ফিরে, দেখ ওই রিয়ালিটি র আয়না
থাক না তুই একটু খুশি গরম চায়ের কাপে চুমুক দিয়ে
তুই বললে থাকবো হ্যাপি উইন্ডো শপিং নিয়ে
কি চাই বল চাইনীজ না ইতালিয়ান ডিশ
তুই বললে রাঁধতে পারি ওয়েল কুকড হিলশা  ফিশ
কেন এতো উদাস তুই আজ , পিন ড্রপ সাইলেন্স
প্লিজ বি মেকানিক্যাল এন্ড ফরগেট নন সেন্স.


Saturday, 15 August 2015

স্বাধীন ক্যানভাস

আজ স্বপ্নভরা রঙিন আকাশ আমার ক্যানভাস এ,
তুলির টানে রং গুলি সব মনের আশেপাশে,
রঙিন করে ভাবনাগুলি, হাসছে অবকাশে.

আজ পোশাকে তে সাচ্ছন্দ আর accessories র জোওয়ার,
ফ্যাশন এ তে নয়া ট্রেন্ড আর ক্রিটিক্স কে ডোন্ট কেয়ার,
আজ loyal থেকে রয়াল হওয়া সত্যি ই খুব রেয়ার.

আজ প্রতিবাদীর প্রতিবাদ ও রক্তজলে ভাসে,
আর অপরাধীর উদ্দামতা, অট্টহাস্য হাসে
ধুকছে বিচার, ধুকছে শাসন, হতাশ অনায়াসে.

আজ বার্তা কিমবা বাজার দোকান অনলাইন এ সেরে
Hacking ই এখন ডাকাতদের নতুন হারেরেরে,
whatsApp আর facebook ই,হায় ঘুম নিয়েছে কেড়ে.

আজ বক্তৃতা তো 'এই করব, সেই করব' র রেল্লা,
ক্লান্ত গণতন্ত্র এখন  তিতুমীরের বাঁশের কেল্লা,
বৃত্তিমূলক শিক্ষা শিখে এখন মিলছে রসগোল্লা.

তবুও তো আজ মনটা স্বাধীন, উচ্ছাস বাধভাঙ্গা,
নিঃশ্বাস ও আজ নয় পরাধীন,ইচ্ছেগুলো রাঙ্গা,
বিপ্লবী দের বীর গাঁথা আজ সকলের ই জানা.

তবুও কেন ব্যস্ত মন, আজ ও স্বাধীনতা খোঁজে,
ধর্মঘটের মেলা এ এখন খালি নাভিশ্বাস ওঠে,
দুর্নীতি কে  হত্যা করা কি possible একজোটে ?

এখন সময় ক্যানভাস র ওই রং গুলি change করার,
দুর্নীতি কে হুঙ্কার দিয়ে সময় এখন লড়ার,
অবকাশের ভাবনা গুলো চির সত্যি করার.



Thursday, 9 July 2015

সেদিন একলা মনে..

সেদিন হঠাত অচেনা রাস্তাটা লেগেছিল চেনা,
অন্যমনে হাত বাড়িয়েছিলাম আকাশের দিকে,
অপরান্হের সেই মুক্তোর মতো  জলকণা
এসে পড়ল চোখে, অশ্রুধারা কিছুটা হলো ফিকে.
আজ সেই ছেড়া চিঠিগুলো সাজানো রয়েছে,
মোবাইল ইনবক্স ,শুধু outbox  টাই খালি,
ভিজে বালিশের কান্নাও আজ শুকিয়ে গেছে,
অবশেষে বুঝলাম , চেনা  শব্দছক টাই ছিল জালি.
এখন শুধু স্মৃতিগুলির আনাগোনা মনের শো কেস ,
কিছু আছে সাজানো , আর কিছু স্মৃতি টুকরো, চোখের বালি,
ধূলিস্যাত হয়েছে অকস্মাত , পাইনি আর তারে খুঁজে .
তাই হয়তো  টেবিল ধুলো ধুসরিত পুস্তকাদি ঘেটে,
মনটা চাই ব্যস্ত থাকতে ওই সাজানো ম্যাগাজিনে ,
অথবা ব্যস্ততা খোজে উপন্যাসের পাতায় পেজ মার্কার  সেঁটে.
মন তো সেই বৃহত চিল পাখিটি মতো,
যে উড়ে বেড়ায় কোনো বহুতলের উপরে,
অথবা মরুভূমির মরিচিকা দিকে কোনো আলেয়া সন্ধানে ,
দূর হতে বহুদূর যাযাবরের মতো .
নাহ আবার ফিরলাম কল্পনার জগতের রেশ কাটিয়ে বাস্তবের খাঁচায়,
আসলে মন তো সেই স্মৃতি apps ভরা স্মার্টফোন
যা আজ এই কঠিন বাস্তবের নেটওয়ার্ক আমাদের বাঁচায়...